ধারাভাষ্যে ফিরছেন সঞ্জয় মঞ্জরেকর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ফিরলেন ধারাভাষ্যে। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে আবারও ধারাভাষ্য দেবেন তিনি। সূত্রের খবর, বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য আইপিএল চলাকালীন তাঁকে ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দিয়েছিল বোর্ড। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, নিজের ভুল স্বীকার করে বোর্ডের কাছে চিঠিও লিখেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর সেই আবেদন মঞ্জুর করে আবারও ফিরিয়ে আনা হয়েছে ধারাভাষ্যকার হিসেবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইক আথারটনও।

