পরিচালক রজত মুখোপাধ্যায় প্রয়াত

Rajat Mukhopadhyay

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বলিউডের চলচ্চিত্র পরিচালক রজত মুখোপাধ্যায় প্রয়াত। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলি হল- “পেয়ার তুনে কেয়া কিয়া”, “রোড” ও “লাভ ইন নেপাল” প্রভৃতি। মনোজ বাজপেয়ি এক শোকবার্তায় জানিয়েছেন, দীর্ঘ অসুস্থতার পর আমার বন্ধু তথা “রোড” ছবির পরিচালক রজত মুখোপাধ্যায় প্রয়াত হলেন। এখনও বিশ্বাস করতে পারছি না, তোমার সঙ্গে কাজ নিয়ে কথাবার্তা হবে না। যেখানেই থাকো ও ভাল থেকো। জয়পুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর। তাঁর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন মনোজ বাজপেয়ি, অনুভব সিনহা ও হংসল মেহতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *