রেলের স্পোর্টস কোটায় ২১ খেলোয়াড় নিচ্ছে

Railways is recruiting 21 players

স্পোর্টস কোটায় ২১ খেলোয়াড় নিচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়ে। ২০২৫-২৬ বর্ষের জন্য বক্সিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, কব্বাডি, হকি, খো-খো, ভলিবল, ওয়েট লিফটিং এবং টেবিল টেনিস কোটায় খেলোয়াড় নেওয়া হবে।

খেলোয়াড়দের গ্র্যাজুয়েট এবং উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ০১.০৪.২০২৩ থেকে ১৪.১১.২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে প্রয়োজনীয় ক্রীড়া যোগ্যতা অর্জন করে থাকলে এবং সক্রিয় খেলোয়াড় হলে এই ক্রীড়া কোটার অধীনে ওপরে বলা পদগুলিতে আবেদন করতে পারবেন। প্রতিটি ক্রীড়াক্ষেত্রে শূন্যপদ ও সংরক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

গ্র্যাজুয়েট খেলোয়াড়ারদের মাইনে- লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০ – ৮১,১০০ টাকা আর লেভেল ৫ অনুয়ায়ী ২৯,২০০ – ৯২,৩০০ টাকা। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ খেলোয়াড়দের মাইনে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা আর লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

আবেদন/ ট্রায়াল/ পরীক্ষার ফি, অনলাইনে ৫০০ টাকা। ট্রায়ালে যোগদান করলে ব্যাঙ্ক চার্জ কেটে ৪০০ টাকা ফেরত হবে। তফশিলি, মহিলা, সংখ্যালঘু/ ইকনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি, অনলাইনে, ২৫০ টাকা। ট্রায়ালে যোগদান করলে তখন ব্যাঙ্ক চার্জ কেটে টাকা ফেরত দেওয়া হবে।

আবেদন করবেন অনলাইনে, ১৭ ডিসেম্বরের মধ্যে। অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, কাস্ট/ ইত্যাদি প্রমাণপত্র। অফিসিয়াল ওয়েবসাইটে (https://rrcnr.org) আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *