পঞ্চ অঙ্গের সমাহার পঞ্চাঙ্গ – জেনে নিন নক্ষত্রযোগ ও শুভ মুহূর্ত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৮ ফেব্রুয়ারি নক্ষত্রযোগ। শুভ মুহূর্ত রাহুকাল ও দিনের অন্য লগ্ন। পঞ্চ অঙ্গের সমাহারকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে পঞ্চাঙ্গ। এটি গ্রহ-নক্ষত্র ও চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। এখানে উল্লেখ করা থাকে নানা শুভ ও অশুভ মুহূর্তের। প্রচলিত রীতি অনুযায়ী বলা হয়েছে, এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই নিয়মে শুভ ফললাভ হয়ে থাকে। পাঁচটি অঙ্গ আসলে কী, তা জেনে নেওয়া যেতে পারে। ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল- তিথি, বার, নক্ষত্র, যোগ ও করণ।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে। উল্লেখ করা যায়, রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে বলা হয়েছে, বার হল সোম এবং এই দ্বাদশী তিথি ভোরে ব্রাহ্মমুহূর্ত হল ৪টা ৪৭ মিনিট থেকে শুরু। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৩টা ১৯ মিনিট পর্যন্ত তা থাকবে। তারপর শুরু হয়ে যাবে ২০৭৭ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৭টা ০৭ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। পাশাপাশি ভোর ৪টা ০৩ মিনিটে চন্দ্রোদয় হবে। ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা ৫৭ মিনিটে চন্দ্র অস্ত যাবে।
অন্যদিকে বলা হয়েছে, এই ২০৭৭ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথির নক্ষত্র হল মূলা। ৮ ফেব্রুয়ারি সোমবার দুপুর ৩টা ২১ মিনিট পর্যন্ত মূলা নক্ষত্রের অবস্থান থাকবে। পরবর্তীতে তিথিতে অবস্থান করবে পূর্ব আষাঢ়া নক্ষত্র। আবার জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য অবস্থান করবে মকর রাশিতে। অন্য দিকে চন্দ্র গমন করবে ধনু রাশিতে। শুভ মুহূর্ত হল- অভিজিৎ মুহূর্ত। এই অভিজিৎ মুহূর্ত আর অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ ও শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়। পঞ্চাঙ্গ মতে, অশুভ মুহূর্ততে রাহুকাল শুরু হলে এই সময় নতুন কোনও কাজ শুরু করাটা সঠিক কাজ হবে না।

