প্রাকৃতিক গ্যাসের দাম
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আগামী ৬ মাসের জন্য প্রাকৃতিক গ্যাসের দাম ৬২ শতাংশ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে আরও জানা যায়, ওএনজিসি ও অয়েল ইন্ডিয়ার ক্ষেত্রগুলি থেকে উৎপাদিত ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের দাম দাঁড়াবে ২.৯০ ডলার। এক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে, দুর্গম জায়গার ক্ষেত্রগুলিতে তা আরও বেশি। এ বিষয়ে বিশেষজ্ঞ মহলের অভিমত, সিএনজি, বিদ্যুৎ ও সারের দামে এর প্রভাব পড়ার আশঙ্কা থাকছে।

