NGRICentral Government Government Jobs 

৩৮ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিচ্ছে এন জি আর আই

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অফিসার পদে মোট ৩৮ জনকে নিচ্ছে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) -এর অধীনস্থ ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (এনজিআরআই)।

নিয়োগ বিজ্ঞপ্তি নং NGRI/Gr III/3/2021 অনুযায়ী অনলাইন দরখাস্তের শেষ তারিখ ছিল ৩১.০৫.২০২১। কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি (NGRI-7/6/2020-Rectt.)-র মাধ্যমে অনলাইন দরখাস্তের শেষ তারিখ বাড়িয়েছে। বাকি সব অপরিবর্তীত।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- গ্রেড-থ্রি (১/২) (গ্রুপ-বি): শূন্যপদ ২১টি। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা। এইপদের প্রার্থীদের – ফিজিক্স ও ম্যাথমেটিক্স-সহ প্রথম শ্রেণির বি এসসি পাশ/ জিওলজির/ কম্পিউটার সায়েন্স/ হর্টিকালচারের প্রথম শ্রেণির বি এসসি পাশ/ প্রথম শ্রেণির ইঞ্জিনিয়ারিং (ইনস্ট্রুমেন্টেশন) ডিপ্লোমাধারী হতে হবে।

টেকনিক্যাল অফিসার- গ্রেড-থ্রি (৩) (গ্রুপ-বি): শূন্যপদ ৬টি। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা। এই পদের প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে জিওফিজিক্স/ অ্যাপ্লাইড জিওফিজিক্স/ জিওফিজিক্যাল টেকনোলজি/ মেরিন জিওফিজিক্স/ আর্থ সায়েন্স বা জিওলজি/ অ্যাপ্লাইড জিওলজি/ জিওলজিক্যাল টেকনোলজি/ জিওকেমিস্ট্রি/ হাইড্রোলজি -এর যে কোনও একটির মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

সিনিয়র টেকনিক্যাল অফিসার-ওয়ান/ গ্রেড-থ্রি (৪) (গ্রুপ-এ): শূন্যপদ ৭টি। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। এই পদের প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে জিওফিজিক্স/ অ্যাপ্লাইড জিওফিজিক্স/ জিওফিজিক্যাল টেকনোলজি বা জিওলজি/ ফিজিক্স/ হাইড্রোলজি বা (ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স/ কম্পিউটার সায়েন্স -এর যে কোনও একটির মাস্টার্স ডিগ্রিধারী কিংবা প্রথম শ্রেণির বি এসসি/ বিসিএ -র পর কম্পিউটার অ্যাপ্লিকেশনের) মাস্টার্স (এমসিএ) ডিগ্রিধারী হতে হবে।

সিনিয়র টেকনিক্যাল অফিসার-টু/ গ্রেড-থ্রি (৫) (গ্রুপ-এ): শূন্যপদ ৪টি। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা। এই পদের প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে জিওফিজিক্স/ অ্যাপ্লাইড জিওফিজিক্স/ হাইড্রোলজি/ ফিজিক্স -এর যে কোনও একটির মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

ওপরে বলা সব পদের ক্ষেত্রেই বাঞ্ছনীয় অভিজ্ঞতা এবং কাজের প্রয়োজন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বয়সের হিসাব করতে হবে ৩১-০৫-২০২১ তারিখের সাপেক্ষে। সংরক্ষিত শ্রেণি, সিএসআইআরের রেগুলার এমপ্লয়ী, সরকারি চাকুরে/অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত আছে।

প্রার্থিবাছাই হবে – প্রথমে দরখাস্ত বাছাই এবং পরে (কোয়ালিফাইং নেচারের) ট্রেড টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে সফল প্রার্থীদের এরপর হবে প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে লিখিত পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় পেপারের নম্বরের ভিত্তিতে। অন্যদিকে, সিনিয়র টেকনিক্যাল অফিসার-ওয়ান এবং টু পদের ক্ষেত্রে প্রথমে দরখাস্ত বাছাই এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিকাল অফিসার পদের পরীক্ষা হবে ওএমআর শীটে। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ। মোট প্রশ্ন সংখ্যা ২০০। উত্তরের জন্য সময় পাবেন ৩ ঘণ্টা। সিলেবাস পাবেন ওয়েবসাইটে।

দরখাস্ত করবেন অনলাইনে CSIR-NGRI ওয়েবসাইট www.ngri.org.in -এর মাধ্যমে, ১৪ জুন, ২০২১ -এর মধ্যে। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। মূল বিজ্ঞপ্তি নং NGRI/Gr III/3/2021.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

আবেদনের তারিখ বৃদ্ধির পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment