কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে হারাল। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে ১৫৩ রান করে। অভিষেক ম্যাচে দুরন্ত বোলিং করেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। তিনি এককভাবে ৪ উইকেট নিয়ে সফরকারী দলকে ছিটকে দিলেন। পাকিস্তানের পক্ষে শাদাব খান সর্বোচ্চ ৪২ রান করেন। একটি ওভার বাকি থাকতেই কিউয়িরা জিতেছে। টিম সেইফার্ট ৫৭ এবং মার্ক চ্যাপম্যান ৩৪ রান করেন।
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

