NIRDPRCentral Government Government Jobs 

বিভিন্ন পদে ৫১০ জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইয়ং ফেলো, ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন এবং স্টেট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে ৫১০ জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতী রাজ (এনআইআরডি অ্যান্ড পিআর)। আগামী ২ বছরের জন্য নেওয়া হবে জাতীয় স্তরের ‘Creating Clusters of Model Gram Panchayats to Achieve Holistic & Sustainable Development through Institutional Strengthening of GPs and Enablement of Quality GPDP across India’ প্রোজেক্টে। কাজ করতে হবে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে, নির্ধারিত ২৫০টি ক্লাস্টারে।

ইয়ং ফেলো: শূন্যপদ ২৫০টি (অসং ১২৫, তঃজাঃ ৩৮, তঃউঃজাঃ ১৯, ওবিসি ৬৮)। ইকনমিক্স/ রুরাল ডেভেলপমেন্ট/ রুরাল ম্যানজমেন্ট/ পলিটিক্যাল সায়েন্স/ সোশিওলজি/ অ্যানথ্রোপোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ হিস্ট্রি এবং এইধরনের বিষয়-সহ সোশ্যাল সায়েন্সর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। মাধ্যমিক/ সমতুলে অন্তত ৬০ শতাংশ, উচ্চমাধ্যমিক/ সমতুলে এবং গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে অন্তত ৫০ শতাংশ, নম্বর থাকা চাই। ১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। চুক্তিতে থোক পারিশ্রমিক মাসে ৩৫,০০০ টাকা।

ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন: শূন্যপদ ২৫০টি (অসং ১২৫, তঃজাঃ ৩৮, তঃউঃজাঃ ১৯, ওবিসি ৬৮)। স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ প্রার্থীরা এস এইচ জি-র প্রমোশন বা এসএইচজি-র গ্রুপ লিডার অথবা ভিলেজ অর্গানাইজেশন/ ক্লাস্টার লেভেল ফেডারেশন/ এসআরএলএম/ কমিউনিটি রিসোর্স পার্সন/ এনআইআরডিপিআর -এর সার্টিফায়েড মাস্টার রিসোর্স পার্সন/ এনআরএলএম কিংবা এসআরএলএম -এর সার্টিফায়েড মাস্টার ট্রেইনার হিসেবে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। ১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। চুক্তিতে থোক পারিশ্রমিক মাসে ১২,৫০০ টাকা।

স্টেট লেভেল প্রোগ্রাম কো-অর্ডিনেটর: শূন্যপদ ১০টি (অসং ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)। ইকনমিক্স/ রুরাল ডেভেলপমেন্ট/ রুরাল ম্যানজমেন্ট/ পলিটিক্যাল সায়েন্স/ সোশিওলজি/ অ্যানথ্রোপোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ হিস্ট্রি এবং এইধরনের বিষয়-সহ সোশ্যাল সায়েন্সর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। মাধ্যমিক/ সমতুলে অন্তত ৬০ শতাংশ, উচ্চমাধ্যমিক/ সমতুলে এবং গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে অন্তত ৫০ শতাংশ, নম্বর থাকা চাই। ১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। চুক্তিতে থোক পারিশ্রমিক মাসে ৫৫,০০০ টাকা।

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, অসম-সহ অন্যান্য রাজ্যে মোট যে ২৫০টি ক্লাস্টারে কাজ হবে তার তালিকা এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে কাাজের দায়িত্ব সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে বা পিডিএফে।

দরখাস্ত করবেন অনলাইনে, ২৯ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং ১৬/ ২০২০। অফিসিয়াল ওয়েবসাইট http://nirdpr.org.in/

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment