Moto-5G-DesignMiscellaneous Trending News 

ফের ভারতীয় বাজারে মোটোরোলা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারতে এবং গোটা বিশ্বে মোবাইল যুগের শুরুতে নামটি প্রথমে আসে মোটোরোলা। তারপরে ধীরে ধীরে স্যামসুং, মাইক্রোম্যাক্স, নোকিয়া, ভিভো, ওপ্পো, এলজি এর মতো আরও সংস্থাগুলি বিশ্ববাজারে স্থান করে নিয়েছে। তবে এবার আবারও ভারতের বাজারে আসতে চলেছে মোটোরোলা। এই উদ্যোগে সামিল বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী সংস্থা ডিক্সন টেকনোলজিস। এক্ষেত্রে জানা গিয়েছে, সংস্থাটির সহযোগী শাখা সংস্থা প্যাজেট ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে এদেশের স্মার্টফোন তৈরির জন্য একটি চুক্তি সংগঠিত করেছে মোটোরোলা মোবিলিটি এলএলসি। এক বিবৃতির মাধ্যমে ডিক্সন একথা জানিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, উত্তর প্রদেশের নয়ডায় প্যাজেটের কারখানায় স্মার্টফোন তৈরি করা হবে।

Related posts

Leave a Comment