মনের জোরই আসল শক্তি

Mental strength is the real power

মানুষের জীবনে কোন শক্তি সবচেয়ে বড় তা নিয়ে অনেক মত রয়েছে। অনেকে বলেন বাহুর জোরই বড়। অনেকে বলে থাকেন,অর্থের জোরই বড়। তবে মানুষকে শক্তিশালী করে গড়ে তোলে মনের জোর। বাহ্যিক শক্তি সীমিত হলেও মনের শক্তি অসীম থাকা চাই । বাস্তব জীবনে আমরা দেখতে পাই-মনের জোরই আসল শক্তিরূপে কাজ করে।

তাই মনের দিক থেকে দৃঢ় হতে হবে। তাহলে বড় কোনও সমস্যা এলেও তা দৃঢ় হাতে মোকাবিলা করতে হবে। বহু মানুষের জীবনে অসংখ্য উদাহরণ রয়েছে যাঁরা দারিদ্রতা বা কঠিন অবস্থা থেকে জয়ী হয়েছেন,কেবলমাত্র শক্তি ও দৃঢ় মানসিকতার জন্য।

জীবনের ক্ষেত্রে একটি জিনিস শিক্ষণীয়-যে মানুষ মনে করেন, আমার দ্বারা কাজটা করা সম্ভব সে তখনই অর্ধেক পথ সামনের দিকে এগিয়ে যায়। নেগেটিভ ভাবনার মানুষরা মনে করেন, আমার দ্বারা এটা হবে না। সেই ব্যক্তি মনের দিক থেকে পরাজিত হন। সব শেষে একটি কথাই বলা যেতে পারে-জীবনে সাফল্য,ব্যর্থতা,অগ্রগতি-উন্নতি সব কিছুর মূলে হচ্ছে মনোবল। মনের শক্তি বৃদ্ধি পেলে জীবনের আলো খুঁজে পাওয়া সম্ভব। জীবনের ক্ষেত্রে দেখা যায়, দুর্বল মানুষই কঠিন কাজ করে দেখাতে পারে শুধু মনের জোরের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *