gandhi and mahatmaMiscellaneous Trending News 

প্রয়াণ দিবসে “মহাত্মা”র স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস।
শহিদ দিবস হিসাবেও পরিচিত। প্রতি বছর এই দিনে রাজঘাটে মহাত্মার স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়ে থাকে। উল্লেখ করা যায়, ২ অক্টোবর তাঁর জন্মদিন। আমরা যাকে পালন করে থাকি গান্ধী জয়ন্তী হিসেবে। অন্যদিকে ২০০৭ সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর ৩০ জানুয়ারি তাঁর স্মৃতি বুকে নিয়ে শোকাতুর হয় দেশ। প্রকৃত অহিংস-নীতি অবলম্বন করে সারা জীবন কাটিয়েছেন তিনি । তাঁকে জাতির জনক হিসেবেও চিহ্নিত করা হয়।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি তিনি প্রয়াত হন। প্রতি বছর ৩০ জানুয়ারি দিনটি তাঁর প্রয়াণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রাজঘাটে মহাত্মার স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, শুধু মহাত্মাই নয়, এই দিনটিতে তিনি দেশের সেই সব নর-নারীদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন, যাঁরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। পাশাপাশি জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, তাঁর আদর্শেই সত্য- অহিংসা আর ভ্রাতৃপ্রেমের লক্ষ্যে পথ চলতে হবে।

Related posts

Leave a Comment