প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালানো এক নারী- মালবিকা

Malvika Iyar

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হাড়কে আঙুল বানিয়ে বিশ্বজয় মালবিকার। সূত্রের খবর, বোমায় দুটি হাত জখম হয়। চিকিৎসকের ভুলে হাতের হাড় মাংস ঢাকা না পড়ে বেরিয়ে থাকে। প্রাণে বেঁচে গেলেও সেই যন্ত্রণা তাঁর নিত্যসঙ্গী। তবু জীবন থেমে থাকেনি। সূত্রের আরও খবর, এখন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল শেপার। প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালানো এই নারীর নাম মালবিকা আইয়ার। বর্তমানে তিনি এখন রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে মোটিভেশনাল বক্তব্য দেন। জানা যায়, মাত্র ১৩ বছর বয়সে গ্রেনেডে হাত উড়ে গিয়েছিল। এরপর চিকিৎসকরা দুটো হাতই কেটে বাদ দিয়ে দিয়েছিল।

সেলাই করার সময় হাতের হাড় বেরিয়ে থাকে, তা খেয়াল করেননি চিকিৎসকরা। এক্ষেত্রে সেলাই হয়ে যায় ভুল জায়গায়। বেরিয়ে থাকে হাতের হাড়। এরপর যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য ওই হাড়কে রুপোর পাতলা পাতে মুড়ে দেওয়া হয়েছিল। সেই হাড়ই মালবিকার উড়ে যাওয়া হাতের আঙুলে রূপান্তরিত হয়। তা দিয়েই তিনি টাইপ করতে পারেন। আশ্চর্য হলেও সত্যি, তিনি তাঁর পিএইচডিও শেষ করেন ওই হাতে টাইপ করেই। মালবিকার জীবনের মন্ত্র কঠিন। তাঁর মন্তব্য, জীবনের সামান্য থেকে সামান্যতম ঘটনাকেও উপভোগ করা উচিত। মালবিকার কঠিন-কঠোর লড়াইয়ের খবর এখন অনেকেরই জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *