১২ পার্লামেন্টারি ইন্টারপ্রিটার নিচ্ছে লোক সভা সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট ব্রাঞ্চ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পার্লামেন্টারি ইন্টারপ্রিটার পদে ১২ জনকে নিচ্ছে লোক সভা সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট ব্রাঞ্চ। নিয়োগ হবে সরাসরি। আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে।
পার্লামেন্টারি ইন্টারপ্রিটার: শূন্যপদ ১২টি (অসং ৫, তঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে দু্র্বল ১)। ১২টি শূন্যপদের মধ্যে ৭টি ইংলিশ/ হিন্দি স্ট্রিম ইন্টারপ্রিটারের এবং ৫টি রিজিওনাল ল্যঙ্গোয়েজ স্ট্রিম ইন্টারপ্রিটারের।
ইংলিশ/ হিন্দি ইন্টারপ্রিটার: শূন্যপদ ৭টি। ইংরেজির মাস্টার ডিগ্রিধারী সঙ্গে ডিগ্রিস্তর পর্যন্ত হিন্দি ভাষা। অথবা হিন্দির মাস্টার ডিগ্রিধারী সঙ্গে ডিগ্রিস্তর পর্যন্ত ইংরেজি ভাষা। প্রথমত ট্রান্সলেশন বা ইন্টারপ্রিটেশন কাজের অভিজ্ঞতা থাকা চাই। দ্বিতীয়ত অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)/ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি (এনআইইএলআইটি) স্বীকৃত কম্পিউটার কোর্সের সার্টিফিকেট অথবা এনআইইএলআইটি-এর ব্যবস্থাপত্রে বর্ণিত সিলেবাস এবং সময় মতো ও-লেভেলের সমতুল কোর্স পাশ হতে হবে। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
রিজিওনাল ল্যাঙ্গোয়েজ ইন্টাপ্রিটার: শূন্যপদ ৫টি। ইংরেজি বা যে কোনও ডিসিপ্লিনের মাস্টার ডিগ্রিধারী ও সঙ্গে ডিগ্রিস্তর পর্যন্ত আঞ্চলিক ভাষা পড়ে থাকতে হবে। প্রথমত ট্রান্সলেশন বা ইন্টারপ্রিটেশন কাজের অভিজ্ঞতা থাকা চাই। দ্বিতীয়ত অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)/ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি (এনআইইএলআইটি) স্বীকৃত কম্পিউটার কোর্সের সার্টিফিকেট অথবা এনআইইএলআইটি-এর ব্যবস্থাপত্রে বর্ণিত সিলেবাস এবং সময় মতো ও-লেভেলের সমতুল কোর্স পাশ হতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে ওরেইশন টেস্ট/ রিটেন টেস্ট/ সাইমালটেনিয়াস ইন্টারপ্রিটেশন টেস্ট/ পার্সোনাল ইন্টারভিউ -এর মাধ্যমে। ওরেইশন টেস্টে সফলদের হবে রিটেন টেস্ট। রিটেন টেস্টের সব পেপারে সফলরা সাইমালটেনিয়াস ইন্টারপ্রিটেশন টেস্টের সুযোগ পাবেন। এসআই টেস্টের আগে ২ দিন ট্রেনিং হবে। এরজন্য কললেটার পাবেন। এরপর হবে ৫০ নম্বরের পার্সোনাল ইন্টারভিউ। এতে সফল হতে হবে।
বিভিন্ন স্ট্রিমের পরীক্ষা হবে দিল্লি, জম্মু, শ্রীনগর, পানজী, রাঁচি এবং গুজরাটের আমেদাবাদ/ গান্ধীনগর বা মুম্বইয়ে।
দরখাস্ত করতে নির্ধারিত বয়ান পূরণ করবেন ইংরেজি বা হিন্দিতে। প্রয়োজনে বয়ানের প্রিন্ট নিয়ে নেবেন। পূরণ করা বয়ান এবং অন্যান্য নথিপত্র স্ক্যান করে ই-মেল করবেন recruitment-lss@sansad.nic.in অ্যাড্রেসে।
যাঁরা সরকারি চাকরি করেন তাঁরা প্রপার চ্যানেলের মাধ্যমে ই-মেলে আবেদন করবেন। দরখাস্তের শেষ তারিখের ৭ দিন পরে পৌঁছনো দরখাস্ত গ্রহণ করা হবে না। বিস্তারিত loksabha.nic.in ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক পেতে ক্লিক করুন: এখানে

