Jagaddhatri PujoMiscellaneous 

জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা ঘিরে টানাপোড়েন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : চন্দননগরে হাইকোর্টের নির্দেশ মোতাবেক এবার জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বন্ধ। অন্যদিকে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগরে অনেক বারোয়ারি পুজো কমিটি তা মানতে নারাজ। সূত্রের খবর, সাঙের কাঁধে বিসর্জন নিয়ে টানাপোড়েন অব্যাহত। প্রতিমা নিয়ে যাওয়ার প্রথা রয়েছে, তা থেকে পুজোর আয়োজকরা সরতে নারাজ। এক্ষেত্রে জানা গিয়েছে, জেলাশাসক, পুলিশ সুপার ও শাসক দলের জনপ্রতিনিধিরা বারোয়ারি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসলেও কোনও মীমাংসা সূত্র তৈরি হয়নি বলে খবর। আবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, কাউকে সাঙ নিয়ে মণ্ডপ থেকে বেরতে দেওয়া হবে না। এক্ষেত্রে সেই চেষ্টা হলে একাধিক ধারায় মামলা করা হবে বলেও জানানো হয়। এরপর বেশ কিছু বারোয়ারি প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, চাকা-গাড়িতে চাপিয়ে প্রতিমা ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তবে চাপান-উতোর তুঙ্গে রয়েছে।

Related posts

Leave a Comment