হাঁটুর ব্যথা সারাতে সহজ-ঘরোয়া উপায়

pain and knee

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হাঁটুর ব্যথা সহজ-ঘরোয়া উপায়ে দূর করা সম্ভব। ঝটপট ব্যথা দূর করার প্রয়োজনীয় কিছু টিপস রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিয়ে তা মেনে চলা যেতে পারে। কড়া ওষুধ নয়, সাধারণভাবেই মুক্তি পেতে পারেন। বয়স্করা সাধারণত এ রোগে বেশি ভুগতে থাকেন। শিশু সহ তরুণরাও এক্ষেত্রে নিরাপদ নন। বিশেষজ্ঞ চিকিৎসকরা এক্ষেত্রে জানিয়েছেন, আইস প্যাক একটি বিষয়। ৩-৪ টুকরো বরফ টাওয়েলে বা কাপড়ে জড়িয়ে হাঁটুর ব্যথার স্থানে লাগাতে হবে। ওই স্থানটিতে ১০-১৫ মিনিট চেপে ধরে রাখতে হবে।

আবার মাসাজ থেরাপিও একটি পদ্ধতি। এক্ষেত্রে বলা হয়েছে, ৩-৪ চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় মালিশ করতে হবে। প্রতিদিন ৩ বার এটি করতে হবে। হাঁটুর ব্যথায় হিট থেরাপিও উপকারী। গরম জলের মধ্যে ১০-১৫ মিনিট হাঁটু ডুবিয়ে রাখলে উপকার পাওয়া যায়। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। দু’কাপ দুধের সঙ্গে এক চামচ বাদাম, আখরোটের গুঁড়ো ও সামান্য হলুদের গুঁড়ো ভালভাবে ফোটাতে হবে। ফুটিয়ে মিশ্রণের পরিমাণ অর্ধেক করে নিতে হবে। টানা দু’মাস ধরে একবার করে এই দুধ খেতে হবে। রোজ চায়ের সঙ্গে আদা মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। প্রতিদিন চায়ের সঙ্গে আদা মিশিয়ে খেলে হাঁটুর ব্যথার উপশম হয়। হাঁটুর ব্যথা থাকলে কঠিন ব্যায়াম করা উচিত নয় । ধীরে-সুস্থে চলাফেরা করতে পারেন। এটা অনেক বেশি উপকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *