kite and festivalMiscellaneous Trending News 

ঘুড়ির উৎসবে মেতে উঠল বর্ধমানের বাসিন্দারা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মকর সংক্রান্তি। ঘুড়ির উৎসবে মেতে উঠল বর্ধমান। রাজার শুরু করা সেই প্রথা আজও বজায় রয়েছে বর্ধমান শহরে। পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘুড়ির উৎসবে মেতে থাকল বর্ধমানের বাসিন্দারা। সূত্রের খবর, উত্তুরে হাওয়াকে কাজে লাগিয়ে চলল ঘুড়ির কাটাকুটি খেলা। পৌষ সংক্রান্তিতে এই উৎসব ঘুড়ির মেলা নামে পরিচিত সেখানে । বাড়ির ছাদে ঘুড়ি ও লাটাই নিয়ে মেতে থাকলেন বর্ধমান শহরের বাসিন্দারা। সাধারণত বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো হয়। তবে বর্ধমান শহরবাসী ঘুড়ির মেলায় মেতে উঠলেন মকর সংক্রান্তিতে। রাজ আমল থেকে বর্ধমান শহরে এই প্রথা চলে আসছে।

উল্লেখ করা যায়,বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদ দেশ-বিদেশ থেকে নানা রঙের ও নানা আকারের ঘুড়ি আনাতেন । এমনকী কারিগরদের নিয়ে এসে ঘুড়ি তৈরি করানো হতো রাজবাড়িতে। পৌষ সংক্রান্তির সকাল থেকে রাজবাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠতেন বর্ধমানের এই মহারাজা। রাজা ও জমিদারদের আমন্ত্রণ জানানো হত। পাশাপাশি খানাপিনার সঙ্গে ঘুড়ি ওড়ানো চলতো । সেই রাজ আমল না থাকলেও রয়েছে রাজবাড়ি। ঘুড়ি ওড়ানোর সেই প্রথা আজও অটুট বর্ধমান শহরে।

Related posts

Leave a Comment