খড়গপুর আইআইটি-র ‘বার্ধক্য-বান্ধব’ শহরের পরিকল্পনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিশেষ শহরের ভাবনা আইআইটি-র। সূত্রের খবর, প্রবীণ ও প্রতিবন্ধী মানুষদের সুবিধার জন্য ‘বার্ধক্য-বান্ধব’ শহরের পরিকল্পনা করতে উদ্যোগী হয়েছে খড়গপুর আইআইটি। আইআইটি সূত্রের খবর, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব আর্বান অ্যাফেয়ার্স’-এর সঙ্গে আইআইটি-র মউ স্বাক্ষরিত হয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, নয়া শহরের নকশায় প্রতিবন্ধী বা প্রবীণদের পাশাপাশি মহিলা, শিশু-সহ সমাজের সকল ব্যক্তি সুফল পাবেন।
উল্লেখ করা যায়, এই প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘বিল্ডিং অ্যাক্সেসেবল, সেফ অ্যান্ড ইনক্লুসিভ ইন্ডিয়ান সিটিজ’ বা বেসিক। আইআইটি-র স্থাপত্য বিদ্যাবিভাগের পরিচালনায় এই প্রকল্পে নকশা তৈরির কাজ চলবে। আইআইটি সূত্রে আরও জানা গিয়েছে, প্রস্তাবিত এই নকশা প্রকল্পে বর্তমান শহর ছাড়াও উদীয়মান শহরের প্রতিটি ক্ষেত্র কীভাবে সাধারণ মানুষের জন্য সুবিধাজনক ও নিরাপদ গড়ে তোলা যায় সেই পরিকল্পনাও গ্রহণ করা হবে।

