প্রথা ও নিয়ম মেনে কালীঘাটের মন্দিরে হবে মায়ের পুজো

kalighat and mandir

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কালীপুজোয় কালীঘাটের মন্দিরে পুজো দেখতে হবে জোড়বাংলা থেকে। মন্দির ক’টা পর্যন্ত খোলা থাকবে তা নিয়ে ভক্তদের কৌতূহল রয়েছে। সূত্রের খবর,রীতি মেনে এবারেও কালীপুজোয় লক্ষ্মীপুজো হবে। জানা গিয়েছে, মন্দির খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত।
কোভিড আবহে দুর্গাপুজোর পর কালীপুজো হবে। মা কালীর পুজো হবে গোটা বাংলায়। কালীঘাটের কালী মন্দিরেও তৎপরতা চলেছে। তবে করোনা পরিস্থিতিতে এবার কালীঘাটের মন্দিরের পুজোতেও নানাবিধ পরিবর্তন থাকবে। সূত্রের আরও খবর,গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ অধিকার কালীপুজোর রাতেও বন্ধ থাকছে। প্রথা ও নিয়ম মেনে মায়ের পুজো গর্ভগৃহেই হবে।

দীপাবলির রাতে ভক্তদের কালীঘাটে মায়ের পুজো দেখতে হবে জোড়বাংলো থেকে।পাশাপাশি দর্শনার্থীদের প্রবেশ করতে হবে মন্দিরের ২নম্বর গেট দিয়ে। দর্শনার্থীদের বেরোনোর জন্য ৫ নম্বর গেট ব্যবহার করতে হবে । কালীপুজোর দিন কালীঘাটের মন্দিরে ভক্তদের চাপ বাড়লে কিছু পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,সামাজিক দূরত্ব বজায় রাখতে কড়া নজরদারি থাকবে। স্বাস্থ্য বিধি মেনে কালী পুজো হবে । মন্দিরের বাইরে নিয়ম-শৃঙ্খলার বিষয়টি পুলিশ-প্রশাসন দেখবে বলে জানা গিয়েছে। কোভিড সর্তকতা বজায় রেখে পুজো সম্পন্ন করা হবে। প্রসঙ্গত ,কালীঘাটের দক্ষিণা-কালী-দর্শনে প্রতি বছর কালীপুজোয় ভক্তদের ব্যাপক ভিড় হয়। করোনা আবহে এবার কতটা ভিড় হবে তা নিয়ে সংশয় থাকছেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *