৪৬৯ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেড/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর (ডোমেস্টিক ডিইও) -এর জন্য নির্ধারিত ৪৬৯টি আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) -এর পাইপলাইনস ডিভিশন। নেওয়া হবে ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, সাদার্ন রিজিয়ন পাইপলাইস ডিভিশনে। ট্রেনিংয়ের শেষে চাকরি দিতে কর্পোরেশন বাধ্য নয়।
ইস্টার্ন রিজিয়নের – পশ্চিমবঙ্গে মোট আসন ৪৪ টি। পশ্চিমবঙ্গে নেওয়া হবে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, টি অ্যান্ড আই, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টস/ ফিনান্স এবং ডাটা এন্ট্রি অপারেটর ট্রেডে। এছাড়া অসমে আসন ২৮টি, বিহারে আসন ৩৬টি এবং উত্তর প্রদেশে আসন ১৮টি।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: উচ্চমাধ্যমিক/ সমতুল, আইটিআই এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অন্তত ৩ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। ট্রেড অ্যাপ্রেন্টিস: যে কোনও শাখার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ডিইও এবং ডোমেস্টিক ডিইও: উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। ১-১০-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিকাল/ মেকানিকাল/ টি অ্যান্ড আই) -দের এবং ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাসিস্ট্যান্ট এইচআর/ অ্যাকাউন্ট) -দের ট্রেনিংয়ের মেয়াদ ১২ মাস। ডাটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরদের ট্রেনিংয়ের মেয়াদ ১৫ মাস। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১/ ১৯৭৩ বা অ্যাপ্রেন্টিসেস রুলস ১৯৯২ এবং কর্পোরেশনের গাইডলাইন অনুযায়ী।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
যে কোনও রকম সংশোধনী/ সংযোজনী পাবেন www.iocl.com এবং https://plapps.indianoil.in/ ওয়েবসাইটে। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় প্রয়োজন হবে।
অ্যাপ্রেন্টিস পজিশনে আবেদনের আগে নিজেকে সরকারি পোর্টালে রেজিস্টার করতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা রেজিস্টার করবেন https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action পোর্টালে। ট্রেড অ্যপ্রেন্টিসরা রেজিস্টার করবেন https://apprenticeshipindia.org/ পোর্টালে।
দরখাস্ত করবেন অনলাইনে https://plapps.indianoil.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ অক্টোবর, সন্ধে ৬টার মধ্যে। বিজ্ঞপ্তি নং PL/HR/ESTB/APPR-2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফ।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

