Fortunato FrancoMiscellaneous Trending News 

ফ্র্যাঙ্কোর মৃত্যুতে ভারতীয় ফুটবল শোকস্তব্ধ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন ফরচুনাতো ফ্র্যাঙ্কো (৮৪)। করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এশিয়ান গেমসে সোনা জয়ী প্রাক্তন এই ভারতীয় ফুটবলার। মাত্র ৬ বছর বয়সে পরিবারের সঙ্গে মহারাষ্ট্রে চলে এসেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গোয়ার এই একমাত্র অলিম্পিয়ান ১৯৬৪ ও ১৯৬৫ সালে মার্ডেকা কাপে রুপো ও ব্রোঞ্জ জয়ী হন। ওই ভারতীয় দলে ছিলেন ফ্রাঙ্কো। তাঁর প্রয়াণে গোটা ভারতীয় ফুটবল মহল আজ শোকস্তব্ধ। এছাড়াও শোকজ্ঞাপন করে এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল জানিয়েছেন, ভারতীয় ফুটবলে ফ্রাঙ্কোর অবদান অনস্বীকার্য।

Related posts

Leave a Comment