সীমান্তরক্ষী বাহিনীতে ৭২ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, কনস্টেবল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে ৭২ জনকে নিচ্ছে সীমান্ত রক্ষা বাহিনীতে। মাধ্যমিক/ সমতুল পাশ, আইটিআই পাশ প্রার্থীদের থেকে নিয়োগ হবে গ্রুপ-সি পদে।
অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর ডিএম গ্রেড-থ্রি: শূন্যপদ ১টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং ড্রাফটসম্যানশিপ (সিভিল) ইঞ্জিনিারিংয়ের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।
হেড কনস্টেবল (কার্পেন্টার এবং প্লাম্বার): মোট শূন্যপদ ৬টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে অথবা সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
কনস্টেবল (জেনারেটর অপারেটর, জেনারেটর মেকানিক এবং লাইন ম্যান): মোট শূন্যপদ ৬৩টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং ইলেক্ট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা ডিজেল/ মোটর মেকানিক ট্রেডের আইটিআই পাশ হলে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মাইনে ২৭,১০০ – ৬৯,১০০ টাকা।
কনস্টেবল (সিউয়ারম্যান): মোট শূন্যপদ ২টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে প্রফেসিয়েন্সি টেস্টে সফল প্রার্থীরা সিউয়ারেজ মেন্টেন্যান্সে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মাইনে ২৭,১০০ – ৬৯,১০০ টাকা।
২৯-১২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে১৮ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদের পুরুষদের উচ্চতা ১৬৭.৫ সেমি এবং হেড কনস্টেবল পদের পুরুষদের উচ্চতা ১৬৫ সেমি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা ১৫৭ সেমি হতে হবে। এই দুই পদের পুরুষ প্রার্থীদের বুকের ছাতির মাপ না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে ছাতির মাপ প্রযোজ্য নয়। সব ক্ষেত্রেই বয়স এবং উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা, যাবতীয় প্রমাণপত্র যাচাই, শারীরিক মাপজোক পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে https://rectt.bsf.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ ডিসেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন:: এখানে

