আইআইটি মাদ্রাজের অনলাইন ডেটা সায়েন্স কোর্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আইআইটি মাদ্রাজের অনলাইন ডেটা সায়েন্স কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু। এক্ষেত্রে জানা যায়, আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে আরও জানা যায়, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়েই আইআইটি মাদ্রাজ থেকে এই কোর্স করা যাবে। ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ ও দশম শ্রেণিতে ইংরেজি ও গণিত রয়েছে এমন পড়ুয়ারা এই অনলাইন কোর্সে পড়ার জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ করা যায়, গত বছর প্রথম এই অনলাইন কোর্সটি চালু হয়। পরবর্তী ব্যাচের ক্লাস সেপ্টেম্বর মাসে শুরু হবে বলে জানা গিয়েছে।

