কমন রিক্রুটমেন্ট প্রসেস ক্লার্ক-X পরীক্ষার মাধ্যমে ২৫৫৭ ক্লার্ক বাছাই করবে আই বি পি এস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: “কমন রিক্রুটমেন্ট প্রসেস ক্লার্ক-X” অনলাইন পরীক্ষার মাধ্যমে, অংশগ্রহণকারী ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলিতে, ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগের জন্য ২৫৫৭ জনকে বাছাই করবে দ্য ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)।
ক্লার্ক বাছাইয়ের “কমন রিক্রুটমেন্ট প্রসেস ক্লার্ক-X” অনলাইন পরীক্ষার জন্য অনলাইন আবেদনের শেষ তারিখ ছিল ২৩ সেপ্টেম্বর, ২০২০। এক সাপ্লিমেন্টারি বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন দরখাস্ত করা বিষয়টি রি-ওপেন করা হয়েছে। সাপ্লিমেন্টারি বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন দরখাস্ত করা যাবে ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত।
ক্লার্কের শূন্যপদ:- পশ্চিমবঙ্গে: ১৫১টি (সাধাঃ ৬৭, তঃজাঃ ৩৩, তঃউঃজাঃ ৫, ওবিসি ৩৩, আর্থিকভাবে দুর্বল ১৩), অসমে: ২৪টি (অসং ১৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৭, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১), ত্রিপুরায়: ২৫টি (অসং ১২, তঃউঃজাঃ ১০, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)। এছাড়া উত্তর প্রদেশে: ২৫৯টি, উত্তরাখণ্ডে ৩০টি, রাজস্থানে: ৬৮টি, মধ্য প্রদেশে: ১০৪টি, বিহারে: ৯৫টি, ছত্তিশগড়ে: ১৮টি, ঝাড়খণ্ডে: ৬৭টি, হরিয়ানায়: ৭২টি, দিল্লিতে: ৯৩টি, মহারাষ্ট্রে: ৩৭১টি, পাঞ্জাবে: ১৬২টি, গুজরাটে: ১৩৯টি, চণ্ডীগড়ে: ৮টি, গোয়ায়: ২৫টি, হিমাচল প্রদেশে: ৪৫টি, জম্মু ও কাশ্মীরে: ৭টি, দাদার অ্যান্ড নগর হাভেলি/ দমন অ্যান্ড দিউতে: ৪টি, কর্নাটকে: ২২১টি, কেরালায়: ১২০টি, লাক্ষাদ্বীপে: ৩টি, মণিপুরে: ৩টি, মেঘালয়ে: ১টি, মিজোরামে: ১টি, নাগাল্যান্ডে: ৫টি, ওড়িশায়: ৬৬টি, পুদুচেরিতে: ৪টি, সিকিমে: ১টি, তামিলনাড়ুতে: ২২৯টি, তেলেঙ্গানায়: ৬২টি, অন্ধ্রপ্রদেশে: ৮৫টি, অরুণাচল প্রদেশে: ১টি এবং আন্দামান ও নিকোবরে ১টি।
৩ রাজ্যের অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলিতে শূন্যপদ: পশ্চিমবঙ্গ– ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৪৪, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র ১১, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ৯ এবং ইউকো ব্যাঙ্ক ৬১। অসম– ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১, ইউকো ব্যাঙ্ক ১৫। ত্রিপুরা– পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ২, ইউকো ব্যাঙ্ক ৯।
যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা ১-৯-২০২০ তারিখের হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। মাইনে ৭,২০০ – ১৯,৩০০ টাকা। তফশিলি (এনসিএল)-রা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০, বিধবা/ ডিভোর্সী/ আইনত পতিসঙ্গ বিচ্ছিন্নারা যদি আবার বিবাহ না করে থাকেন তাহলে ৯ বছর এবং প্রাক্তন সমরকর্মী বা অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন/ বোর্ড থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে থাকতে হবে ২৩-৯-২০২০ তারিখের আগে। যাবতীয় প্রমাণপত্রের মূল জমা করতে যোগদানের সময়।
প্রার্থিবাছাই হবে অনলাইন (প্রিলিমিনারি ও মেইন) পরীক্ষার মাধ্যমে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে সম্ভাব্য ডিসেম্বরের ৫, ১২ এবং ১৩ তারিখে। এর কললেটার ডাউনলোড করতে পারবেন সম্ভাব্য নভেম্বরের ১৮ তারিখ থেকে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর। অনলাইন মেইন পরীক্ষা সম্ভাব্য আগামী বছরের ২৪ জানুয়ারি। অস্থায়ীভাবে এলটমেন্ট হবে আগামী বছরের ১ এপ্রিল।
১০০ নম্বরের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গোয়েজ (৩০ প্রশ্ন, ৩০ নম্বর, উত্তরের জন্য সময় ২০ মিনিট), নিউমেরিক্যাল এবিলিটি (৩৫ প্রশ্ন, ৩৫ নম্বর, উত্তরের জন্য সময় ২০ মিনিট) এবং রিজনিং এবিলিটি (৩৫ প্রশ্ন, ৩৫ নম্বর, উত্তরের জন্য সময় ২০ মিনিট) বিষয়ে প্রশ্ন।
প্রিলিমিনারি পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কন্যাণী, শিলিগুড়ি এবং ত্রিপুরার আগরতলা এবং অসমের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর-সহ দেশের অন্যান্য রাজ্য মিলিয়ে মোট ১৮৫টি কেন্দ্রে
২০০ নম্বরের অনলাইন মেইন পরীক্ষায় থাকবে জেনারেল/ ফিনান্সিয়াল অ্যাওয়্যারনেস (৫০ প্রশ্ন, ৫০ নম্বর, উত্তরের জন্য সময় ৩৫ মিনিট), জেনারেল ইংলিশ (৪০ প্রশ্ন, ৪০ নম্বর, উত্তরের জন্য সময় ৩৫ মিনিট), রিজনিং অযান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৫০ প্রশ্ন, ৬০ নম্বর, উত্তরের জন্য সময় ৪৫ মিনিট) এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০ প্রশ্ন, ৫০ নম্বর, উত্তরের জন্য সময় ৪৫ মিনিট) বিষয়ে প্রশ্ন।
মেইন পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি এবং ত্রিপুরার আগরতলা এবং অসমের গুয়াহাটি, শিলচর-সহ দেশের মোট ৭৩টি কেন্দ্রে। প্রি-এক্সাম ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। (যদি তা সম্ভব এবং নিরাপদ হয় তাহলে) প্রি-এক্সাম ট্রেনিং হতে পারে ২৩ থেকে ২৮ নভেম্বর। এর কললেটার ডাউনলোড করতে পারবেন ১৭ নভেম্বর থেকে।
পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ১৭৫) টাকা। ফি দেবেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা আইএমপিএস বা ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে।
অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলি হল: ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
আবেদন করবেন অনলাইনে http://www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে, (রি-ওপেন) ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে। অনলাইন দরখাস্ত করার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্ধারিত বয়ানে নিজের হাতে লেখা ডিক্লারেশন স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে।
দরখাস্ত করার এবং ফি পেমেন্টের পদ্ধতি, পরীক্ষার সময় সঙ্গে কি কি নিয়ে যেতে হবে, কি কি জিনিস নিয়ে যেতে পারবেন না, পরীক্ষার সময় সামাজিক দূরত্ব বিষয় এবং অন্যান্য অনেক বিষয়ে বিস্তারিত তথ্য জানার আছে। দরখাস্ত পূরণ বা অন্য বিষয়ে কোনও জিজ্ঞাস্য/ অভিযোগ থাকলে লগইন করতে পারেন http://cgrs.ibps.in ওয়েবসাইটে। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
(রি-ওপেন) সাপলিমেন্টারি পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
পূর্ণাঙ্গ পিডিএফ পেতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

