প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানাতে বিশেষ কর্মসূচি

mamata and indore

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ক্রীড়াবিদরা ৬০ পার হলেই মাসে হাজার টাকা পেনশন পাবেন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল রাজ্যে খেলাধুলো ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান। প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানাতেই এই বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। উল্লেখ করা যায়, রাজ্য বাজেটের দিন ৬০ ও তার বেশি বয়সের সকল রাজ্যবাসীকে মাসে ১ হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ‘খেলাশ্রী’র অনুষ্ঠান মঞ্চ থেকে আলাদা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রত্যেক ষাঠোর্ধ্ব ক্রীড়াবিদরাও মাসিক ১ হাজার টাকা করে পেনশন পাবেন। প্রসঙ্গত, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল রাজ্যে খেলাধুলো ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী খেলাশ্রী প্রকল্পের অধীনে বিভিন্ন ক্লাবের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত – যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানাতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘টাকার পরিমাণ কম হলেও এখানে সম্মানটাই বেশি।’ সূত্রের খবর, নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া দফতরের এই অনুষ্ঠানে ‘খেলসম্মান’ প্রদান করা হয় মেহুলি ঘোষ, আতার আলি, হিমাশ্রী রায়-সহ একাধিক ক্রীড়াবিদকে। চলতি বছরে বাংলার গৌরব সম্মানের জন্য নির্বাচিত হলেন দুলাল বিশ্বাস ও মান্তু ঘোষেরা। ক্রীড়া গুরু সম্মাননা পাচ্ছেন স্মিতা চট্টোপাধ্যায়, তরুণ সাহা-সহ বহু ক্রীড়াবিদ। রাজ্য সরকারের পক্ষ থেকে বীরবাহাদুর ছেত্রীকে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হবে বলে জানা যায়। এই অনুষ্ঠানে রাজ্যের ক্লাবগুলিকেও এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রায় ২৬ হাজার ক্লাব রয়েছে এই অনুদানের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *