nsgMiscellaneous Trending News 

বাণিজ্য নগরী মুম্বাইয়ে জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফের জঙ্গি হামলার আশঙ্কা বাণিজ্য নগরী মুম্বাইয়ে। এবার উৎসবের মরশুমে হামলার ছক কষেছে সন্ত্রাসবাদীরা। এর পরিপ্রেক্ষিতেই গোটা শহর শহর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আগামী ১ মাসের মধ্যেই মুম্বইয়ে ভয়াবহ আঘাত হানতে পারে জঙ্গিরা। তাই সতর্কতামূলক সুরক্ষার ব্যবস্থা নিয়েছে প্রশসান ৷

সূত্রের খবর, আগামী ১ মাস ড্রোন, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পাশাপাশি মুম্বই ও আশপাশের এলাকায় বন্ধ থাকছে প্যারা-গ্লাইডিংও ৷ কেন্দ্রীয় গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিরা প্যারা-গ্লাইড করে হামলার ছক কষেছে এবার। অন্যদিকে মুম্বাইয়ের ভিআইপি লোকেশন, বাজার, মল ছাড়াও উৎসবের জন্য বড়সড় জমায়েতের জায়গাকেই টার্গেট করেছে সন্ত্রাসবাদীরা ৷ এই সব অঞ্চলে হামলা চালাতে পারলে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের আরও খবর, গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন ৷ সন্ত্রাসবাদীদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করতে যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা যায়। এর পরিপ্রেক্ষিতে শহর জুড়ে কড়া নজরদারির পাশাপাশি গোটা মুম্বইয়েই ৩০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। আপৎকালীন পরিস্থিতির জন্য জারি থাকবে হাই অ্যালার্টও।

Related posts

Leave a Comment