HAL-1Central Government Training 

হ্যালে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যারোনটিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যাল সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কিছু আসনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড।

সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ডিপ্লোমাধারীরা অথবা বি ই/ বি টেক প্রভিশনাল ডিপ্লোমাধারীরা অথবা বি ই/ বি টেক সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। যাঁরা ডিপ্লোমা বা বি ই/ বি টেক পাশের পর ৩ বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাঁরা আবেদন করবেন না। এছাড়া যাঁরা আগে এই ধরণের ট্রেনিং নিয়েছে বা বর্তমানে নিচ্ছেন বা যাঁরা ট্রেনিং পোর্টালে নাম নথিভুক্ত করেছেন অথবা যাঁদের সংশ্লিষ্ট ট্রেড ১ বছর বা তার বেশি অভিজ্ঞতা আছে, তাঁরাও আবেদনের যোগ্য নন।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং হবে ব্যাঙ্গালোরের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে।

আবেদন করবেন অনলাইনে https://hal-india.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ সেপ্টেম্বরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment