বিভিন্ন পদে ১৮৩৭ জনকে নিচ্ছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়

Gauhati University

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট – অসম এবং এর ডিস্ট্রিক্টস অফিসগুলির জন্য অ্যগ্রিকালচার এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট (এইএ), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (হেডকোয়ার্টার), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ডিস্ট্রিক্ট লেভেল), স্টেনোগ্রাফার, স্টেনো-টাইপিস্ট, ইলেকট্রিশিয়ান, পি আই/ এফ আই/ এফ এস – কম্পিউটর, মেকানিক (জুট) এবং গ্রুপ ফোর পদে মোট ১৮৩৭ জনকে নিচ্ছে গুয়াহাটি ইউনিভার্সিটি। ভারতীয় নাগরিক তথা অসমের বাসিন্দা হলে আবেদনের যোগ্য।

প্রার্থীদের উচ্চমাধ্যমিক/ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ/ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী/ অষ্টম শ্রেণি পাশ হতে হবে। সঙ্গে কিছু পদের ক্ষেত্রে অন্যান্য কারিগরি যোগ্যতা থাকা চাই।

১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বিভিন্ন পদের মাইনে সপ্তম পে কমিশনের লেভেল ১১ এবং ১০ অনুযায়ী। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা / ৮,৭০০ টাকা/ ৫,৬০০ টাকা এবং ৩,৯০০ টাকা।

প্রার্থিবাছাই হবে ২টি পর্যায়ে পরীক্ষার মাধ্যমে। প্রথম পর্যায়ে ২ ঘণ্টার লিখিত পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং সাথে (প্রযোজ্য হলে) স্কিল টেস্ট।

দরখাস্ত করবেন অনলাইনে www.gauhati.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ এপ্রিলের মধ্যে। ১-১-২০২০ তারিখের পরে সাদা ব্যাকগ্রাউন্ড এ তোলা ছবি জেপিইজি ফরমেটে, নিজের সই জেপিইজি ফরমেটে এবং জন্ম তারিখের প্রমাণপত্রসহ যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখতে হবে। বিজ্ঞপ্তি নং 02/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পেতে ও লগ-ইন করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *