৭০ জুনিয়র ওভারম্যান ও মাইন সর্দার নিচ্ছে গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাইন সর্দার এবং ওভারম্যান পদে মোট ৭০ জনকে নিচ্ছে গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। নিয়োগ হবে ন্যূনতম ১১ মাসের জন্য চুক্তিতে।
মাইন সর্দার: শূন্যপদ ৫০টি। মাইন সর্দার/ ওভারম্যান/ দ্বিতীয় শ্রেণির মাইন ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে এবং তা ডিজিএমএস, ধানবাদ থেকে পেয়ে থাকতে হবে। ১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। নির্দিষ্ট মাস মাইনে ২০,০০০ টাকা। কাজ করতে হবে গুজরাটের মাইনগুলিতে।
জুনিয়র ওভারম্যান: শূন্যপদ ২০টি। ওভারম্যান/ দ্বিতীয় শ্রেণির মাইন ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে এবং তা ডিজিএমএস, ধানবাদ থেকে পেয়ে থাকতে হবে। ১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। নির্দিষ্ট মাস মাইনে ৩৮,০০০ টাকা। কাজ করতে হবে গুজরাটের মাইনগুলিতে।
মাইন সর্দারের ক্ষেত্রে: মাইন সর্দার/ ওভারম্যান/ দ্বিতীয় শ্রেণির মাইন ম্যানেজার সার্টিফিকেট অব কম্পিটেন্সি, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট/ স্কুল লিভিং সার্টিফিকেট/ পাসপোর্ট -এর একটির কপি, শতকরা হার উল্লেখ করা মার্কশিট এবং অন্যান্য যাবতীয় প্রমাণপত্রের জেরক্স এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড ইত্যাদি স্বীকৃত প্রমাণপত্রের জেরক্স-সহ নির্ধারিত বয়ান পূরণ করা আবেদনপত্র ডাকে পাঠাতে হবে।
জুনিয়র ওভারম্যানের ক্ষেত্রে: ওভারম্যান/ দ্বিতীয় শ্রেণির মাইন ম্যানেজার সার্টিফিকেট অব কম্পিটেন্সি, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট/ স্কুল লিভিং সার্টিফিকেট/ পাসপোর্ট -এর একটির কপি, শতকরা হার উল্লেখ করা মার্কশিট এবং অন্যান্য যাবতীয় প্রমাণপত্রের জেরক্স এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড ইত্যাদি স্বীকৃত প্রমাণপত্রের জেরক্স-সহ নির্ধারিত বয়ান পূরণ করা আবেদনপত্র ডাকে পাঠাতে হবে।
ডাকে দরখাস্ত পাঠাবার ঠিকানা: Gujarat Mineral Research & Industrial Consultancy Society “Khanij Bhavan”, 132 Ft. ring road, University Ground, Vastrapur, Ahmedabad-380 052. ফোন: 079-27913200.। পৌঁছনো চাই ১০ সেপ্টেম্বরের মধ্যে। আর এসব ১০ সেপ্টেম্বরের মধ্যে মেল করতে হবে GMRICS@gmdcltd.com ই-মেল আইডিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন || মাইন সর্দার || জুনিয়র ওভারম্যান ||
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন || মাইন সর্দার || জুনিয়র ওভারম্যান ||

