গঙ্গাসাগর মেলায় পরিবেশ বাঁচাতে পদক্ষেপ

gangasagar and step

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পুণ্যার্থীদের চটের ব্যাগ। করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ ছাড়াও পরিবেশ বাঁচিয়ে গঙ্গাসাগর মেলা করতে পদক্ষেপ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সূত্রের খবর, ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ সংগ্রহ করে তার পরিবর্তে চটের ব্যাগ তুলে দেওয়া হয়। উল্লেখ করা যায়, ভিন রাজ্য থেকে কয়েক হাজার পুণ্যার্থী এসেছেন। তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
প্লাস্টিক ব্যাগের পরিবর্তে তাঁদের হাতে চটের ব্যাগ তুলে দেওয়া হয়। রাজ্যের নানা সংশোধনাগারে থাকা বন্দিরা ওই ব্যাগ তৈরি করেছেন। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এসব তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *