৭৫ বছর বয়সী এজেলদিন বিশ্বরেকর্ড গড়লেন

Ezzeldin Bahader

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ মিশরের এজেলদিন ​​বাহাদ ৭৫ বছর ধরে ফুটবল খেলে একটি বিশ্ব রেকর্ড গড়েছেন। এই বছরের ৫ নভেম্বর তিনি ৭৫ বছর বয়েসে পা দিতে চলেছেন। সূত্রের খবর, এই বয়সে তিনি এখনও মাঠ ছাড়েননি। অন্যদিকে পেশাদার ফুটবল ম্যাচ খেলে তিনি বিশ্বরেকর্ড গড়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুললেন।
সূত্রের আরও খবর, ৭৩ বছর বয়সে তিনি ইজরায়েলের ইসাক হায়েকের হয়ে একটি পেশাদার ম্যাচও খেলেছিলেন। এজেলদিন ৭৪ বছর বয়েসে পা দিয়ে সেই রেকর্ডটি ভাঙতে চেয়েছিলেন। তবে করোনার আবহে ম্যাচ পাননি তিনি। জানা গিয়েছে, গত সপ্তাহে তিনি আল আয়াতের হয়ে তৃতীয় বিভাগ লিগের ম্যাচ খেলেন। এরপর তিনি একটি রেকর্ডও স্থাপন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *