টাকি’র ঘোষ জমিদারবাড়ির দুর্গাপুজো হবে ঐতিহ্য ও স্বাস্থ্য- বিধি মেনে

taki durga patima

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের টাকি’র দুর্গা পুজোর ঐতিহ্য রয়েছে। বেশ কয়েকটি সাড়া জাগানো পুজোর মধ্যে ঘোষদের জমিদারবাড়ির পুজো অন্যতম। সূত্রের খবর,এই পুজো ৩৫১ বছরে পদার্পণ করল। তবে করোনা আবহে এ বছর অনেক বিধি-নিষেধ রয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু পুজোর সময়এই ঘোষ বাড়ির পুজোতে এসেছিলেন । তাঁকে চন্দনের ফোটা, ফুল এবং শঙ্খ বাজিয়ে স্বাগত জানানো হয়েছিল। স্থানীয়ভাবে আরও জানা যায়,জমিদার হরিনারায়ণ ঘোষ এই পূজার শুভ সূচনা করেছিলেন । এ বছর পুজো হবে সরকারি বিধি-নিষেধ মেনে। জমিদার বাড়ির প্রবেশ পথে স্যানিটাইজারের বন্দোবস্ত থাকবে । দর্শনার্থীদের মাস্ক পড়ে ঢুকতে হবে ।
পুজোয় অঞ্জলি দেওয়া হবে সামাজিক দূরত্ব মেনে । বিসর্জনে দেবী প্রতিমা বরণ এবং সিঁদুর খেলা হবে সামাজিক দূরত্ব মেনেই,আয়োজক সূত্রে এমনটাই জানা গিয়েছে।আয়োজক সূত্রে জানা যায়,মূলত রথের দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর নিয়ম -কানুন । প্রথা মেনে ঠাকুরদালানেই কাঠামো পুজো হয়ে থাকে। ওই কাঠাম থেকেই কাঠ নিয়ে রাখা হয়। সেই কাঠ নবমী পুজোর দিন হোমের মধ্যে দেওয়া হয় । চাল কুমড়ো ও আখ বলি দেওয়ার নিয়ম রয়েছে। আবার বিসর্জনের দিন বাড়ির মহিলারা মায়ের বরণ এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন। সেই প্রথা আজও অটুট রয়েছে। ইছামতী নদীতে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য। প্রতিবছর আত্মীয়-স্বজনদের ভিড় লেগে যায় ওই বাড়িতে। জমিদার বাড়িতে পুজোর আনন্দে মেতে ওঠেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *