করোনা চিকিৎসায় গাফিলতি, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দপ্তরের

State health department

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাতো বাড়ছেই তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ঘন্টায় করোনা টেস্ট হয়েছে ১১০৫৩ জনের। তাঁদের মধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৬৯ জন। মৃত্যুও দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। কিছুতেই মৃত্যুর হার ১ সংখ্যায় নামানো সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য সুরক্ষা পর্যবেক্ষক দলের সদস্যরা বেশ কিছু গাফিলতি দেখতে পান বিভিন্ন হাসপাতালে পরিদর্শন করে। বিশেষ করে যেসব করোনা রোগীরা আগে থেকেই অন্যান্য বিভিন্ন রোগের শিকার, তাঁদের ক্ষেত্রে সেইসব রোগগুলিরও চিকিৎসার প্রয়োজন তা অনেক ক্ষেত্রেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না বলে অভিযোগ। ডাক্তাররা, নার্সদের অক্সিজেন দেওয়ার কথা বলেও কিভাবে প্রতি মিনিটে কতটা করে অক্সিজেন দিতে হবে তার কোনও উল্লেখ থাকছে না। ভেন্টিলেটারে দেওয়ার আগে ঠিকমতো অক্সিজেন দেওয়ার কথা, সেই ব্যাপারও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। কারও কিডনির সমস্যা থাকলে স্যালাইন দেওয়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে ভাবতে হবে, তাও দেখা হচ্ছে না। এইসব বিভিন্ন কারণে মৃত্যুর সংখ্যা কমছে না। এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্তের সংখ্যা রয়েছে ৬২০০ জন। স্বাস্থ্যদপ্তর বাধ্য হয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ঠিকমতো কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের গাইড লাইন মেনে কাজ করতে হবে ডাক্তারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *