College StudentsMiscellaneous 

রাজ্যের কলেজ পরিচালন সমিতির মেয়াদ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের কলেজগুলির পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হল। উচ্চশিক্ষা দফতর এক নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে, যেসব কলেজের পরিচালন সমিতির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে, তাদের মেয়াদ বাড়িয়ে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হল। উচ্চশিক্ষা দফতরের ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বর্তমান করোনা আবহে ছাত্র-স্বার্থে এই মেয়াদ বাড়ানো হয়েছে। মেয়াদ শেষ হলেও কলেজের শিক্ষা ও প্রশাসনিক কাজে যাতে সমস্যা না তৈরি হয়, তার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Related posts

Leave a Comment