Bibhutibhushan Bandyopadhyay-1Miscellaneous 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। আজকের দিনটিতে প্রয়াত হয়েছিলেন তিনি। ১৯৫০ সালের ১ নভেম্বর তিনি প্রয়াত হন। ঘাটশিলায় মৃত্যু হয়েছিল তাঁর। প্রকৃতি প্রেমিক হিসাবে পরিচিত হয়েছিলেন এই সাহিত্যিক। তাঁর অনেক উপন্যাস আজও জনপ্রিয়। ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘আরণ্যক’, ‘ইছামতী’ ও ‘অশনি সঙ্কেত’-সহ একাধিক উপন্যাস বিশেষ উল্লেখযোগ্য। একাধিক ছোটগল্পও লিখেছেন তিনি। অনেক ভ্রমণ কাহিনী ও দিনলিপিও রচনা করেছেন। ১৯৫১ সালে ‘ইছামতী’ উপন্যাসের জন্য বিভূতিভূষণ মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। তাঁর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

Related posts

Leave a Comment