indian military nurseGovernment Jobs Police/Defence 

২২০ জনকে বিএসসি নার্সিংয়ের ৪ বছরের কোর্সে ভর্তি নিচ্ছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিএসসি নার্সিংয়ের ৪ বছরের কোর্সে ২২০ আসনে ভর্তির জন্য দরখাস্ত নিচ্ছে মিলিটারি নার্সিং সার্ভিস। কোর্সটি করানো হবে কলেজ অফ নার্সিং অফ আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেসের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে। কেবলমাত্র অবিবাহিত/ ডিভোর্সি/ আইনত পতিসঙ্গহীনা/ পিছুটান-হীন মহিলারাই আবেদন করতে পারবেন। সফল কোর্স শেষে নিয়োগ হবে মিলিটারি নার্সিং সার্ভিসে।

কম্যান্ড অনুযায়ী আসন সংখ্যা– পুনেতে: আসন সংখ্যা ৪০টি। কলকাতায়: আসন সংখ্যা ৩০টি। অশ্বিনীতে: আসন সংখ্যা ৪০টি। নিউ দিল্লিতে: আসন সংখ্যা ৩০টি। লখনৌতে: আসন সংখ্যা ৪০টি। ব্যাঙ্গালুরুতে: আসন সংখ্যা ৪০টি। মোট আসনের মধ্যে থেকে তফশিলিদের জন্য ১৫টি এবং এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারীদের জন্য ২৫টি আসন সংরক্ষিত আছে।

ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি (বটানি ও জুলজি) এবং ইংলিশ বিষয় নিয়ে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ প্রথম সুযোগে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। যাঁরা এবছরের ফাইনাল পরীক্ষায় বসেছেন তাঁরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। তাঁদের ক্ষেত্রে কোর্স শুরুর পূর্বে পাশ করার প্রমাণপত্র দাখিল করতে হবে।

জন্মতারিখ হতে হবে ১-১০ -১৯৯৬ থেকে ৩০-৯-২০০৪-এর মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় অন্তত ১৫২ (গোর্খা, গাড়োয়াল, কুমায়ুন, এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ১৪৮) সেমি।

প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। মোট ১৫০ নম্বরের অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের জেনারেল ইংলিশ, ৫০ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স এবং ৫০ নম্বরের সায়েন্স (বায়োলজি, ফিজিক্স ও কেমিস্ট্রি) বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৯০ মিনিট। কোনও নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এতে সফলদের জুন মাস নাগাদ হবে ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা। এরপর তৈরি হবে চূড়ান্ত মেধাতালিকা। প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় অগ্রাধিকারের ভিত্তিতে ৩টি পরীক্ষা কেন্দ্র বেছে নিতে হবে।

আবেদন করবেন অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১০ মার্চের মধ্যে। প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আপনার ইমেল আইডিটি হবে প্রার্থীর ইউজার আইডি এবং নিজের পাসওয়ার্ড দিতে হবে। এগুলি যত্ন করে লিখে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। অনলাইনে ফি জমা করে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment