ভিসা আবেদনের পদ্ধতি সহজ করল ব্রিটেন

Visa of britian

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: যে সব ছাত্র-ছাত্রীরা বাইরে থেকে পড়তে আসে তাদের ভিসা আবেদনের পদ্ধতি ব্রিটেন আরও সহজ করে দিল। সূত্রের খবর, ৫ অক্টোবর থেকে এই নতুন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে । জানা গিয়েছে , নতুন পদ্ধতিতে ভিসা পেতে গেলে আবেদনকারীদের কমপক্ষে ৭০ পয়েন্ট থাকা চাই । এক্ষেত্রে আরও বলা হয়েছে, আবেদনকারীর কাছে যদি ব্রিটেনের কোনও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মতিপত্র থাকে অথবা সাবলীলভাবে ইংরেজি বলার মতো সক্ষমতা থাকলে এবং সে দেশে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো আর্থিক পরিস্থিতি সচল আছে এবিষয়ে নিশ্চিত হলে খুব সহজেই তারা ওই পয়েন্ট পাবেন । কোর্স শুরু হওয়ার ছ’মাস পূর্বেই ভিসার আবেদন করা যাবে বলে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *