বারাসাতে রক্তদান শিবির

Blood donation Camp

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বারাসাত ফায়ার ব্রিগেডের সামনে তরুছায়া ক্লাবের পক্ষ থেকে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। করোনা আবহে রক্ত সংকট চরমে। এই সংকট দূরীভূত করার উদ্যোগেই মূলত রক্তদান শিবির বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

করানোর সময় কালে সবথেকে বেশি অবদান রয়েছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের। তাই এই রক্তদান শিবিরে ডাক্তারদেরও সম্মান জানানো হয় তরুছায়া ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি গরীব দুঃস্থ মানুষদের ১০০ জন পরিবারকে জামাকাপড় তুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *