কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হয়েছেন অভিনেতা বিশাল আনন্দ। বেশ অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। একটা সময় বলিউডে তাঁর জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘চলতে চলতে’ ছবিটি। তাঁর আসল নাম ছিল ভীষ্ম কোহালি। সূত্রের খবর, বাপ্পি লাহিড়ির মিউজিকে সিমি গরেওয়ালের সঙ্গে ‘চলতে চলতে মেরে ইয়ে গীত’, ‘দূর দূর তুম রহে’ আর নাজনিনের সঙ্গে ‘পেয়ার মে কভি কভি’-র স্টেপে জনপ্রিয়তা পেয়েছিলেন বিশাল। ‘চলতে চলতে’ ছবিটি প্রযোজনাও করেছিলেন। পাশাপাশি ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দিল সে মিলে দিল’, ‘সা রে গা মা পা’, ‘ইন্তেজার’-সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অশোককুমার ও ললিতা পাওয়ার-সহ অন্যান্য অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন বিশাল আনন্দ।
‘চলতে চলতে’ ছবি খ্যাত বিশাল আনন্দ প্রয়াত

