লালবাহাদুর শাস্ত্রীর প্রয়াণ দিবস
আজকের দিনে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী প্রয়াত হয়েছিলেন। ১৯৬৬ সালের ১১ জানুয়ারি তিনি প্রয়াত হন। তার বিখ্যাত স্লোগান ‘জয় জওয়ান, জয় কিষাণ’ এখনও মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে।
আজকের দিনে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী প্রয়াত হয়েছিলেন। ১৯৬৬ সালের ১১ জানুয়ারি তিনি প্রয়াত হন। তার বিখ্যাত স্লোগান ‘জয় জওয়ান, জয় কিষাণ’ এখনও মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে।
আজকের দিনে গ্যালিলিও গ্যালিলেই প্রয়াত হয়েছিলেন। ১৬৪২ সালের ৮ জানুয়ারি তিনি প্রয়াত হন। গতিবিদ্যা, বলবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানে তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। এই সব বিষয়ে যুগান্তকারী আবিষ্কারও করেছেন তিনি।
আজকের দিনে প্রখ্যাত জাদুকর প্রতুলচন্দ্র সরকার প্রয়াত হয়েছিলেন। ১৯৭১ সালের ৬ জানুয়ারি তিনি প্রয়াত হন। জাপানে তাঁর প্রয়াণ হয়েছিল। জাদুকর হিসাবে তাঁর জগৎজোড়া খ্যাতি ছিল।
আজকের দিনে আখতারুজ্জামান ইলিয়াস প্রয়াত হয়েছিলেন। ১৯৯৭ সালের ৪ জানুয়ারি তিনি প্রয়াত হন। তাঁর লেখা উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে- ‘চিলেকোঠার সেপাই’, ‘খোয়াকনামা’ ও ‘অন্য ঘরে অন্য স্বর’ প্রভৃতি।
আজকের দিনে সুচিত্রা মিত্র প্রয়াত হয়েছিলেন। ২০১১ সালের ৩ জানুয়ারি তাঁর প্রয়াণ হয়। রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী হিসাবে তাঁর খ্যাতি ছিল। দক্ষ সঙ্গীত শিল্পী হিসাবে ১৯৭৪ সালে পদ্মশ্রী সম্মান পান তিনি।
আজকের দিনে মতি নন্দী প্রয়াত হয়েছিলেন। ২০১০ সালের ৩ জানুয়ারি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকীর্তির মধ্যে রয়েছে- ‘কোনি’ ও ‘সাদা খাম’ প্রভৃতি। আনন্দ পুরস্কার ও সাহিত্য অ্যাকাদেমি সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
আজকের দিনে ফরাসি সাহিত্যিক রোমাঁ রোলাঁ প্রয়াত হয়েছিলেন। ১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য বই ‘জাঁ-ক্রিস্তফ’-এর জন্য তিনি ১৯১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওই গ্রন্থটি রচিত হয়েছিল ১০টি খণ্ডে।
আজকের দিনে টনি গ্রেগ প্রয়াত হয়েছিলেন। ২০১২ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রয়াত হন। ইংল্যান্ডের ক্রিকেটার হিসাবে তিনি জনপ্রিয় ছিলেন। পরবর্তীতে ধারাভাষ্যকার হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন। দেশের হয়ে ৫৮টি টেস্ট ম্যাচে তাঁর ৮টি শতরান রয়েছে।
হলিউডের পরিচালক জন মার্ক ভ্যালি (৫৮) প্রয়াত হলেন। কানাডায় তাঁর মৃত্যু হয়। ‘ডালাস বায়ার্স ক্লাব’ ও ‘ওয়াইল্ড’ ছবির জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন।
আজকের দিনে চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিন প্রয়াত হয়েছিলেন। ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর তিনি প্রয়াত হন।