৫১১ ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান এবং ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান পদে ৫১১ জনকে নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। নিয়োগ হবে চুক্তিতে। কাজ করতে হবে ব্যাঙ্গালোর কমপ্লেক্সে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান: শূন্যপদ ২০৩টি। নেওয়া হবে প্রাথমিকভাবে ২ বছরের চুক্তিতে পরে প্রজেক্টের প্রয়োজন ও প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে। পারিশ্রমিক প্রথম বছর মাসে ৩৫,০০০ টাকা এবং দ্বিতীয় বছর মাসে ৪০,০০০ টাকা। এরপর মেয়াদ বাড়লে তৃতীয় বছর মাসে ৪৫,০০০ টাকা এবং চতুর্থ বছর মাসে ৫০,০০০ টাকা।
ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান: শূন্যপদ ৩০৮টি। নেওয়া হবে প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে পরে প্রজেক্টের প্রয়োজন ও প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে। পারিশ্রমিক প্রথম বছর মাসে ২৫,০০০ টাকা। এরপর মেয়াদ বাড়লে দ্বিতীয় বছর মাসে ২৮,০০০ টাকা এবং তৃতীয় বছর মাসে ৩১,০০০ টাকা।
উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীদের ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশন/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স -এর যে কোনও একটির ৪ বছরের, পুরো সময়ের বি ই/ বি টেক ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ হতে হবে। জেনারেল, ওবিসি এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের প্রথম শ্রেণি এবং তফশিলি, শারীরিক প্রতিবন্ধীদের পাস ক্লাস পেয়ে থাকতে হবে। নির্ধারিত ডিসিপ্লিনগুলিতে সদ্য পাশ করা (ফ্রেশার) ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।
ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান: ফ্রেশারদের অষ্টম সেমিস্টার পরীক্ষা সম্পন্ন করে থাকতে হবে এবং ২০২১ সালে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের জন্য অন্যান্য যা প্রয়োজন তা থাকতে হবে। যোগদানের (যোগদানের সম্ভাব্য তারিখ অক্টোবর ২০২১) সময়ে অস্থায়ী ডিগ্রি সার্টিফিকেট / ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীরা যাঁরা বর্তমানেও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছেন বা আগের সেমিস্টার থেকে ব্যাকলগ পেপার আছে, তাঁরা আবেদন করবেন না।
অভিজ্ঞতা:-প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওযান: পাশ করার পর ২ বছরের শিল্প অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার হিসেব করতে হবে ১-৮-২০২১ তারিখের সাপেক্ষে। শিল্প অভিজ্ঞতার ক্ষেত্রে বাছাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। যাঁদের শিক্ষকতা / গবেষণার অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদন করবেন না।
প্রার্থিবাছাইয়ের জন্য মেধাতালিকা প্রস্তুত করা হবে বি ই/ বি টেক -এর নম্বর এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে। প্রার্থিবাছাই সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
আবেদনের ফি বাবদ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা এবং ট্রেনি ইঞ্জিনিয়ার পদের প্রার্থীদের ২০০ টাকা। ফি দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কালেক্ট লিঙ্কের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://bel-india.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ অগস্টের মধ্যে। আবেদন করার পদ্ধতি, ফি পেমেন্টের পদ্ধতি সহ বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

