২০২০-বিজ্ঞানের কিছু সেরা ঘটনার একঝলক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২০২০সালের বিদায়। স্বাগত ২০২১। বিজ্ঞানের কিছু ঘটনার একঝলক তুলে ধরা হল। করোনা মহামারির আবহে থেমে থাকেনি বিজ্ঞান। তারই খণ্ডচিত্র একঝলক তুলে ধরা হল।
ছোট্ট বিজ্ঞানী গীতাঞ্জলি রাও-কে এই প্রথম কিড অব দা ইয়ার ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন।১৫ বছর বয়সী এই বিজ্ঞানী কার্বন ন্যানোটিউব ব্যবহার করে টেথিস নামে এক ব্যাটারি তৈরি করেছেন। যা জলে দস্তা ও অন্য ভারী ধাতুর দূষণ মাপতে সক্ষম।
ফাইজার দম্পতি। ওগলেম টুরেসি ও উগুর সাহিন দম্পতি বিশ্বে আলোচিত নাম। ফাইজার ও বায়োএনটেক-এর কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে তাঁদের হাত ধরে।
প্রোটিন ভাঁজের রহস্য নিয়ে নজির গড়লেন আলগারিদম আলফা ফোল্ড। ত্রিমাত্রিক প্রোটিন তৈরির রহস্য উন্মোচিত হল।
ইন্সটিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স-এর পক্ষ থেকে বিরল সম্মান পেল পুণের রেডিয়ো টেলিস্কোপ জায়ান্ট মাইক্রোওয়েভ রেডিয়ো টেলিস্কোপ (জিএমআরটি )। ৩ বার ভারতে এসেছে এই সম্মান।
প্রাচীন আলো। আস্ট্রোস্যাট টেলিস্কোপের তথ্য ব্যবহার করে কনক সাহা ও তাঁর টিম ব্রম্ভাণ্ড সৃষ্টির সময় আলোর উৎস সন্ধানে সাফল্য পেল।
জীবন্ত রোবট। জেনোপাস লেভিস ব্যাঙয়ের ভ্রূণ থেকে স্টেম সেল পৃথক করে পৃথিবীর প্রথম জীবন্ত রোবট তৈরি করেছেন ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। রোবটটির নাম জেনোবট।
এক্সাস্কেল কম্পিউটার। ১০এর পিছনে ১৮টি শূন্য বসালে যে সংখ্যা হয়,প্রতি সেকেন্ডে সেই পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে সক্ষম কম্পিউটার তৈরি করেছে চিন। আমেরিকা ও জাপান এই প্রয়াস নিতে চলেছে।
ভ্যাকসিনের আগমন। গোটা বিশ্ব জুড়ে ৭০টি গবেষক দল ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেন। ভারতের সিরাম ইনস্টিটিউটে শুরু হয় ভ্যাকসিন তৈরির কাজ। এই কাজে সাফল্য পেয়েছেন ফাইজার ও মডার্নার আরএনএ ভ্যাকসিন এবং অক্সফোর্ডের ভাইরাল ভেক্টর ভ্যাকসিন।

