সাধারণ ধর্মঘটে সামিল হচ্ছেন ব্যাঙ্ক কর্মীরাও

Bank Staff

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২৬ নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট। সূত্রের খবর, সামিল হচ্ছেন ব্যাঙ্ক কর্মীরাও। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি, বিদেশি সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কগুলিকেও ধর্মঘটের অধীনে আনা হয়েছে বলে খবর। এআইবিইএ-র পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সূত্রের আরও খবর, ওইদিন এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে। প্রসঙ্গত, অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘটে যোগ দিচ্ছেন শীর্ষ ব্যাঙ্কের কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *