আইপিএলে আজ ব্যাঙ্গালোর দিল্লি মুখোমুখি

IPL RCB VS DC

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-২০২০-এ ৫ অক্টোবর দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটাল্স -র ম্যাচ হচ্ছে ৷ দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ তাঁর দল শেষ চারটি ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেছে। অধিনায়ক বিরাট কোহলি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধশত রান করেছেন ৷ বিরাট আইপিএলে আগের তিনটি ম্যাচে মাত্র ১৮ রান করেন। তবে রাজস্থানের বিরুদ্ধে ৭২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। অন্যদিকে শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন। মাত্র ৩৮ বলে ৮৮ রান করে একাই নাইট রাইডার্সকে পরাজিত করেছেন। আবার পৃথ্বী শ ৬৬ রান করেছেন। ওই ম্যাচে কেকেআরকে ১৮ রানে পরাজিত করে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *