আঙুলে চোট লাগায় আইপিএল থেকে ছিটকে গেলেন অমিত

amit mishra

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আইপিএলে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন অমিত মিশ্র। জানা গিয়েছে, আঙুলের চোট নিয়ে দলের অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র ছিটকে গেলেন। তাঁর এখনও চোট সারেনি বলেই জানা গিয়েছে। তার ফলে দিল্লি ক্যাপিটালস গোটা টুর্নামেন্টেই আর অমিতকে পাচ্ছে না বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শারজায় নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেই আঙুলে চোট পেয়েছিলেন অমিত মিশ্র। নিজের ৪ ওভারের বোলিং কোটা অসম্পূর্ণ রেখেই চোট নিয়ে অমিত মাঠ ছাড়েন। চলতি আইপিএলে ভাল ফর্মেই থাকার পাশাপাশি কেকেআরের বিরুদ্ধেও ভাল বোলিং করেছিলেন।

ওই দিন শুভমান গিলের উইকেটটি নিজের দখলে করেছিলেন অমিত। এছাড়া নীতিশ রানার ক্যাচ নিতে গিয়ে তিনি আঙুলে চোট পান। চোটের কারণে নাইটদের বিরুদ্ধে ২ ওভারের বেশি বল করা হয়ে ওঠেনি তাঁর। এরপর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ স্পিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *