২৫ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে অসম টিইপিএফ অর্গানাইজেশন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্যাডারে ২৫ জন তরুণ-তরুণীকে নিচ্ছে অসম টি এমপ্লয়ী প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন। প্রার্থীদের অসম স্টেট এমপ্লমেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন থাকতে হবে। নিয়োগ হবে এটিইপিএফও হেড অফিস এবং অসমের বিভিন্ন জেলায়।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ২৫টি। এরমধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত।
যে কোনও শাখার স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার প্রফিসিয়েন্সি (ওয়ার্ড প্রসেসর, স্প্রেড শীট, প্রেজেন্টেশন গ্রাফিক্স, কনসেপ্ট অফ ডেটাবেস, ইন্টারনেট, ই-মেল) -র অন্তত ৬ মাসের ডিপ্লোমা/ সার্টিফিকেট থাকা চাই এবং ইংরিজি/ অসমীয়া ভাষায় কম্পিউটার টাইপিং জানতে হবে।
১-৬-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
প্রার্থিবাছাই হবে অবজেক্টিভ টাইপ টেস্ট ও কম্পিউটার টেস্টের মাধ্যমে। পরীক্ষায় মোট নম্বর ১৫০। পরীক্ষা হবে ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, শিলচর এবং গুয়াহাটিতে। পরীক্ষার সময় যাতায়াতে কোনও টিএ/ ডিএ পাবেন না। শেষে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বাছাই করা প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ ফলাফলের ওপর ভিত্তি করে।
আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ (তফশিলি হলে ২০০) টাকা। শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে দরখাস্ত পূরণ করে, ১৫ জুলাই থেকে ১৪ অগস্টের মধ্যে। ফর্ম এবং দরখাস্ত পূরণ সংক্রান্ত নির্দেশাবলী পাবেন www.atepforecruitment.in ওয়েবসাইটে। সেসময়ে এখনকার তোলা পাসপোর্ট ছবি, এইচএসএলসি/ সমতুলের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ও মার্কশীট, (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেট, এমপ্লমেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কম্পিউটার ডিপ্লোমা/ সার্টিফিকেট, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, ইনকাম ও অ্যাসেট সার্টিফিকেট (স্পেসিমেন কপি পাবেন ওয়েবসাইটে) ইত্যাদির স্ক্যান আপলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

