ত্রিপুরায় শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষার দরখাস্ত নিচ্ছে

Primary teacher

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ত্রিপুরার প্রাইমারি স্কুলগুলিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং আপার প্রাইমারি স্কুলগুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার জন্য ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য দরখাস্ত নিচ্ছে। প্রার্থীকে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র থাকতে হবে। প্রার্থীবাছাই করবে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড।

প্রাইমারি টিচারদের ক্ষেত্রে: বিজ্ঞপ্তি অনুযায়ী অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি পাশ প্রার্থীরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের (বা ২০০৪-০৫ শিক্ষাবর্ষে এলিমেন্টারি এডুকেশনের ১ বছরের) ডিপ্লোমাধারী হলে অথবা অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি পাশ প্রার্থীরা এনসিটিই রেগুলেশন ২০০২ অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের (বা ২০০৪-০৫ শিক্ষাবর্ষে এলিমেন্টারি এডুকেশনের ১ বছরের) ডিপ্লোমাধারী হলে অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি পাশ প্রার্থীরা এলিমেন্টারি এডুকেশনের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি পাশ প্রার্থীরা এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন)-এর ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এডুকেশনের ব্যাচেলর ডিগ্রিধারী হলে (এই সব প্রার্থীদের ক্ষেত্রে টিচার পদে নিয়োগের পর ২ বছরের মধ্যে এলিমেন্টারি এডুকেশনের অন্তত ৬ মাসের ব্রিজ কোর্স পাশ করতে পারলে) আবেদন করতে পারেন।

আপার প্রাইমারি টিচারদের ক্ষেত্রে: গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এডুকেশনের ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এনসিটিই রেগুলেশন অনুযায়ী এডুকেশনের ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি পাশ প্রার্থীরা এলিমেন্টারি এডুকেশনের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি পাশ প্রার্থীরা ৪ বছরের বি এ/ বিএসসি এড বা বি এ এড/ বিএসসি এড ডিগ্রিধারী হলে অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন)-এর ব্যাচেলর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন।

এই পরীক্ষা হবে দুটি পেপারে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে থাকবে প্রথম পেপার এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে থাকবে দ্বিতীয় পেপার। মোট ১৫০ নম্বরের প্রথম পেপারে থাকবে ৩০ নম্বরের চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগগি, ৩০ নম্বরের ল্যাঙ্গুয়েজ-১ (ইংলিশ), ৩০ নম্বরের ল্যাঙ্গুয়েজ-২ (বাংলা/ ককবরক), ৩০ নম্বরের ম্যাথমেটিক্স এবং ৩০ নম্বরের এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ের প্রশ্ন। মোট ১৫০ নম্বরের দ্বিতীয় পেপারে থাকবে ৩০ নম্বরের চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগগি, ৩০ নম্বরের ল্যাঙ্গুয়েজ-১ (ইংলিশ), ৩০ নম্বরের ল্যাঙ্গুয়েজ-২ (বাংলা/ ককবরক), অঙ্ক ও বিজ্ঞান টিচারদের জন্য ৬০ নম্বরের ম্যাথমেটিক্স ও সাইন্স অথবা সোশ্যাল স্টাডিজ টিচারদের জন্য ৬০ নম্বরের সোশ্যাল স্টাডিজ অথবা যে কোনও বিষয়ের টিচারদের জন্য অঙ্ক ও বিজ্ঞান/ সোশ্যাল স্টাডিজ।

আবেদন করবেন অনলাইনে https://trb.tripura.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (৪ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে), সই (১ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। প্রতি পেপারের জন্য আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০) টাকা। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন/ লগ-ইন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *