কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাড়তি মেট্রো। সূত্রের খবর, আগামী ১৩ ডিসেম্বর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবে মেট্রোয় ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে খবর। মেট্রো সূত্রের খবর, ওইদিন নির্ধারিত ৬৮টি ট্রেনের পরিবর্তে ৭৪টি ট্রেন চলবে বলে জানা যায়। এক্ষেত্রে সকাল ১০টার পরিবর্তে পরিষেবা শুরু হবে সকাল ৯টা থেকে।
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পরীক্ষা হওয়ায় বাড়তি মেট্রো

