৩৬ অশিক্ষক কর্মী নিচ্ছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কিউরেটর, এক্সপ্লোরেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র নার্সিং অফিসার (মহিলা), প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার, সিকিউরিটি অফিসার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট/ কোচ পদে ৩৬ অশিক্ষক কর্মী নিচ্ছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। নেওয়া হবে গ্রুপ-বি পদে। কাজ করতে হবে উত্তরপ্রদেশে।
পদ অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণির গ্র্যাজুয়েট/ বিসিএ/ বি.এসসি/ ডিপ্লোমা/ প্রথম শ্রেণির পিজি ডিগ্রি/ উচ্চমাধ্যমিক/ বি.লিব.সায়েন্স বা বি.এল.আই.সায়েন্স/ এম.লিব.সায়েন্স/ এম.এল.আই.সায়েন্স/ নার্সিং বা জিএনএম ডিপ্লোমা/ এম.এসসি/ বি.ই./ বি.টেক./ এম.পি.এড ইত্যাদি ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে থাকতে হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতা।
পদ অনুযায়ী, ২৩.১০.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০, ৩৫, ৪০, ৪৫ বছরের মধ্যে। ফি বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলি হলে ৪০০) টাকা। মহিলা ও প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না। সব ক্যাটেগরির প্রার্থীকেই ফি ছাড়াও ফেসিলিটেশন চার্জ বাবদ ৫০ টাকা দিতে হবে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে www.allduniv.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ অক্টোবরের মধ্যে। বিজ্ঞপ্তি নং AUNT/03/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

