ajoy basu comentaryMiscellaneous 

বাংলা ক্রীড়া ধারাভাষ্যকে জনপ্রিয় করেছিলেন অজয় বসু

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইডেন উদ্যান হয়ে উঠেছিল নন্দনকানন। আবার ভরা গ্যালারি নদীর মতোই কানায় কানায় ভরে ওঠা প্রভৃতি শব্দ ব্যবহার করে বাংলা ক্রীড়া ধারাভাষ্যকে জনপ্রিয় করেছিলেন তিনি। আবার যিনি বাঙালির রান্নাঘরে পৌঁছে দিয়েছিলেন ধারাবিবরণীকে। সেই অজয় বসুর জন্মশতবর্ষ অতিক্রম করেছে। সূত্রের খবর, ১৬বছর আগে ব্যারিটোন কণ্ঠের অধিকারী অজয় বসু মারা যাওয়ার পরও তাঁর জনপ্রিয়তা এখনও কমেনি তা বোঝা গেল তাঁর শতবর্ষে । করোনা আবহ সত্ত্বেও তাঁকে ঘিরে একাধিক ভার্চুয়াল অনুষ্ঠান হয়েছে। ওয়েবিনারে অংশ গ্রহণ করেন সারা দেশ ও ক্রীড়াপ্রেমীরা। অজয় বসু ভক্তদের আকাশবাণী থেকে বাংলা ধারাভাষ্য ক্রমশ বিলুপ্ত হয়ে যাওয়া নিয়ে আফসোস ঝরে পড়ল। আবার অনুশোচনা রয়েছে ময়দানে অজয় বসুর সম্মানে কোনও স্মৃতি না রাখার জন্য।

Related posts

Leave a Comment