ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ
এভিপি II গ্রুপ হেড, এভিপি II টেরিটরি হেড, ডেপুটি ম্যানেজার -সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার – ওয়েসথ স্ট্র্যাটিজিস্ট (বিনিয়োগ ও বীমা) পদে ১০৪ জন স্নাতক ডিগ্রিধারীকে নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদায় (BoB)। নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস বিভাগে। আবেদন অনলাইনে। ভারতীয়রা আবেদন করতে পারেন। প্রাথমিকভাবে চুক্তিতে ‘চুক্তিভিত্তিক অফিয়ার’(OCB) হিসেবে ব্যাঙ্কে যোগদানের তারিখ থেকে, নিয়োগ হবে ০৫ বছরের জন্য, পরবর্তীতে সন্তোষজনক কাজ এবং ব্যাঙ্কের নিজস্ব বিবেচনার ভিত্তিতে মেয়াদ সর্বোচ্চ আরও ৫ বছর বাড়তে পারে।
ডেপুটি ম্যানেজার-সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: শূন্যপদ ৭০টি। বয়স হতে হবে ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে। এভিপি II টেরিটরি হেড: শূন্যপদ ১৭টি। বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে। ডেপুটি ম্যানেজার-ওয়েলথ স্ট্র্যাটিজিস্ট (ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনশিওরেন্স): শূন্যপদ ১৩টি। বয়স হতে হবে ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে। এভিপি II – গ্রুপ হেড: শূন্যপদ ৪টি। বয়স হতে হবে ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়সের হিসাব করতে হবে ১ মার্চ, ২০২৬ তারিখের হিসেবে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় । পারিশ্রমিক পাবেন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সামগ্রিক উপযুক্ততা, সর্বশেষ মাইনে এবং মার্কেট বেঞ্চমার্কের ভিত্তিতে। অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি (জিএসটি সহ) ৮৫০ টাকা। সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ অতিরিক্ত। তফশিলি, প্রতিবন্ধী, ইএসএম/ ডিইএসএম এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদনের ফি (জিএসটি সহ) ১৭৫ টাকা। সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ অতিরিক্ত। ১৬ এপ্রিলের মধ্যে ফি দেবেন অনলাইনে।
প্রার্থিবাছাই হবে দরখাস্ত যাচাই-বাছাই, অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট বা অন্য কোনও উপযুক্ত পরীক্ষা এবং পরবর্তীতে সাক্ষাৎকার (ইন্টারভিউ) -এর মাধ্যমে। পরীক্ষা ও সাক্ষাৎকারের কেন্দ্র, ভেন্যুর ঠিকানা, আবেদনকৃত পদ এবং তারিখ ও সময় জানতে পারবেন ব্যাঙ্কের ওয়েবসাইটে এবং/ অথবা সংশ্লিষ্ট ‘কল লেটার’-এ। ইন্টাপভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে কললেটারের প্রিন্টআউট, সচিত্র পরিচয়পত্র সহ যাবতীয় মূল প্রমাণপত্র।
আবেদন রেজিস্ট্রেশন করবেন অনলাইনে ব্যাঙ্কের www.bankofbaroda.bank.in ওয়েবসাইটের ‘কেরিয়ার সেকশন/ ওয়েব পেজ’ থেকে ‘Current Opportunities’ -এ গিয়ে, ১৬ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি ব্যক্তিগত ই-মেইল আইডি এবং যোগাযোগের নম্বর থাকা চাই। আবেদন রেজিস্ট্রেশনের পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। রেজিস্ট্রেশনের সময় বায়োডাটা আপলোড করতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং BOB/HRM/REC/ADVT/2026/08.আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

